ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই বাইকে ‘ব্রেক’! কমিশনের কড়া নির্দেশিকা না মানলেই বিপদ

SHARE:

বিশেষ কোনও প্রয়োজনে কেউ ছাড় পেতে চান, তবে সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়মগুলি অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হয়।

পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামী ২৩ এপ্রিল। তার ঠিক দু’দিন আগে অর্থাৎ আজ থেকেই রাজ্যে জারি হল মোটরবাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ (High Alert for 2026 Polls)। মূলত বাইক বাহিনীর দাপট রুখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে (Restrictions on Motorbikes)।

বাইক চলাচলে কী কী নিষেধাজ্ঞা?

নির্বাচন কমিশনের (ECI) নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে এবং ভোটের দিন নীচের নিয়মগুলি মানতে হবে:

র‍্যালি নিষিদ্ধ: ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনওভাবেই বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল করা যাবে না।

রাতের কার্ফু: সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা বা পারিবারিক বিপদের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।

পিছনে আরোহী নয়: ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না। তবে স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।

ভোটের দিনের নিয়ম: ভোটের দিন (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) শুধুমাত্র পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বা জরুরি প্রয়োজনে পিছনে আরোহী বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া বাইক চললেই আইনি ব্যবস্থা

যদি বিশেষ কোনও প্রয়োজনে কেউ ছাড় পেতে চান, তবে সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়মগুলি অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হয়। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রচারমাধ্যমের সাহায্যে এই নির্দেশিকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে।

Partha Goswami

21/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today