আগামী মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ভোটের আবহেই বিজ্ঞপ্তি জারি করে দিন জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার ৮৫ দিনের মাথায়, আগামী ১৪ মে প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
আগামী মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (Higher Secondary Result 2026)। ভোটের আবহেই বিজ্ঞপ্তি জারি করে দিন জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষার ৮৫ দিনের মাথায়, আগামী ১৪ মে প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় সল্টলেকের (Saltlake) বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তার ঠিক আধঘণ্টা পর, অর্থাৎ সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন (HS Result 2026)। যদিও কোন কোন ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। সংসদের ওয়েবসাইটেই পরে এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ফল দেখার সুযোগ থাকবে। পরীক্ষার্থীরা সহজেই অনলাইনে নিজেদের নম্বর জানতে পারবেন।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নতুনত্ব এসেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা এই বছরকে আরও বিশেষ করে তুলেছে।
লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। সব মিলিয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজারের বেশি। ফলে স্বাভাবিকভাবেই ফল প্রকাশের দিন নিয়ে রয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে ৮ মে। অর্থাৎ মাধ্যমিকের ফল বেরোনোর মাত্র ৬ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল।
উল্লেখ্য, আগামী ৪ মে বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। ফলে ভোটের ফল প্রকাশের পরপরই রাজ্যে একের পর এক বড় ঘোষণা- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে ব্যস্ত থাকবে বাংলা।
Partha Goswami
22/04/2026







